- খেলাধুলা
- ভাষা ও ব্যাকরণ
- ভ্রমণ
- মনোবিজ্ঞান
- মুক্তিযুদ্ধ
- অর্থনীতি
- রম্য
- উপন্যাস
- কোষগ্রন্থ
- আত্মজীবনী
- জোক্স
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- ফটোগ্রাফি
- রোমাঞ্চ
- রবীন্দ্রসাহিত্য
- কিশোর ক্লাসিক
- শিশু ক্লাসিক
- ভিনদেশি রূপকথা প্রতীক পকেট বই
- দর্শন
- ইতিহাস ও সংস্কৃতি
- কবিতা
- আইন আদালত
- বৈজ্ঞানিক কল্পকাহিনী
- চিকিৎসা
- ছোটগল্প
- জীবনী
- জীববিজ্ঞান/ভূগোল
- দিনপঞ্জি
- নাটক
- পরিসংখ্যান
- পাখি
- প্রবন্ধ
- ফোকলোর
- বিজ্ঞান
- বিবিধ
- অনুবাদ গল্প
- লোকসাহিত্য
- গণিত/পাজল/ধাঁধা
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- রচনাসমগ্র
- রহস্য গল্প
- রূপকথা
- কিশোর অ্যাডভেঞ্চার
- রূপকথা
- সংগীত
- রান্না
- কিশোর উপন্যাস
- ইতিহাস
- সংকলন
- কার্টুন
- ঈশপের গল্প
- ছড়া
- জাতকের গল্প
- খেলা
Details:
সমকালীন কথাসাহিত্যিকদের মধ্যে হুমায়ূন আহমেদ এখন জনপ্রিয়তার শীর্ষে। গ্রন্থজগতের পরিসংখ্যান বিগত কয়েক বৎসর যাবৎ এই সত্য প্রতিষ্ঠিত করছে। অনতিতরুণ এই কথাশিল্পীর পাঠকমনোরঞ্জনের ক্ষমতা ইতোমধ্যেই প্রায় কিংবদন্তিতুল্য।
কিশোরবয়সী থেকে বৃদ্ধ স্বল্পশিক্ষিত থেকে বুদ্ধিজীবী পণ্ডিত-সকলেই তাঁর উপন্যাসের আগ্রহী পাঠক, অথবা টেলিভিশনের পর্দায় তাঁর কাহিনীর নাট্যরূপায়ণের বিমুগ্ধ দর্শক। কোন ক্ষমতায় এভাবে সকলকে কাছে টানেন হুমায়ূন আহমেদ? চিত্রল গতিময় সহজ ভাষাবিন্যাস। অভাবনীয় ঘটনা বিশ্বসযোগ্যভাবে ঘটানোর মনোহারী কৌশল। কল্পনা হার মেনে যায় এমন অকল্পনীয় বিদ্যুন্নিভ সংলাপ। এবং তাঁর কাহিনীতে ছড়ানো জীবন কখনোই আমাদের চেনা মধ্যবিত্ত সমাজসত্যের বাইরে ছোটাছুটি করে না। মধ্যবিত্ত-জীবনের আশা নিরাশা অনিশ্চিত এবং দোলাচলপ্রবণ মূল্যবোধ, তাঁর সামান্য লাভ ও সামান্য ক্ষতির বন্ধনে আততিময় অস্তিত্ব। হুমায়ূন আহমেদের যে-কোনো উপন্যাস ধারণ করে আছে তাঁর সৃজনীসত্তার মনন-কল্পনার এ-সকল উপাদান। সাধারণ মানুষের কাতর জীবন চূর্ণকণায় ছড়িয়ে থাকে তাঁর লেখায়।
প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ যখন বেরোয়, তখন প্রথিতযশা অধ্যাপক ডক্টর আহমদ শরীফ লিখেছিলেন, “হুমায়ূন আহমেদ বয়সে তরুণ, মনে প্রাচীন দ্রষ্টা, মেজাজে জীবনরসিক, স্বভাবে রূপদর্শী, যোগ্যতায় দক্ষ রূপকার। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করব।” এ-ভাবেই যাত্রা শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের। তারপর ক্রমাগত পথচলার প্রবাহে তিনি উপন্যাস, গল্প, নাটক, কল্পবিজ্ঞান, রম্যরচনা এবং শিশু কিশোর গ্রন্থ-সমূহ ক্রমাগত উপহার দিয়ে চলেছেন এ-দেশের পাঠকসমাজকে। পণ্ডিত সমালোচক ও হৃদয়বান গল্পপ্রেমিক উভয়েরই প্রত্যাশা তিনি পূরণ করে চলেছেন। একই সঙ্গে অতিপ্রজ অথচ শিল্পরুচিময় লেখক তাঁর মতো আর কেউ এই মুহূর্তে আছেন কিনা সন্দেহ। প্রতি বৎসর অব্যাহত গতিতে তাঁর ফসলের ডালা ভরে উঠছে। প্রতীক প্রকাশনা সংস্থার আনন্দ ও গর্ব যে, হুমায়ূন আহমেদের উপন্যাসসমগ্র বিভিন্ন খণ্ডে ক্রমান্বয়ে প্রকাশ করার দায়িত্ব সে নিতে পেরেছে।
Page No: 534
ISBN Code: 984-446-021-2
Book Price: Tk.450.00/=
Book Author: Humayun Ahmed