- খেলাধুলা
- ভাষা ও ব্যাকরণ
- ভ্রমণ
- মনোবিজ্ঞান
- মুক্তিযুদ্ধ
- অর্থনীতি
- রম্য
- উপন্যাস
- কোষগ্রন্থ
- আত্মজীবনী
- জোক্স
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- ফটোগ্রাফি
- রোমাঞ্চ
- রবীন্দ্রসাহিত্য
- কিশোর ক্লাসিক
- শিশু ক্লাসিক
- ভিনদেশি রূপকথা প্রতীক পকেট বই
- দর্শন
- ইতিহাস ও সংস্কৃতি
- কবিতা
- আইন আদালত
- বৈজ্ঞানিক কল্পকাহিনী
- চিকিৎসা
- ছোটগল্প
- জীবনী
- জীববিজ্ঞান/ভূগোল
- দিনপঞ্জি
- নাটক
- পরিসংখ্যান
- পাখি
- প্রবন্ধ
- ফোকলোর
- বিজ্ঞান
- বিবিধ
- অনুবাদ গল্প
- লোকসাহিত্য
- গণিত/পাজল/ধাঁধা
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- রচনাসমগ্র
- রহস্য গল্প
- রূপকথা
- কিশোর অ্যাডভেঞ্চার
- রূপকথা
- সংগীত
- রান্না
- কিশোর উপন্যাস
- ইতিহাস
- সংকলন
- কার্টুন
- ঈশপের গল্প
- ছড়া
- জাতকের গল্প
- খেলা
Details:
এই সত্য আজ সকলেই স্বীকার করেন যে, দীর্ঘকাল যাবৎ হুমায়ূন আহমেদ জনপ্রিয়তার শীর্ষদেশ ছুঁয়ে আছেন। তাঁর অতিপ্রজতার সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে প্রতিটি বইয়ের পুনর্মুদ্রণহার। যে-কোনো সাহিত্যেকের জন্য এ এক ঈর্ষনীয় সৌভাগ্য যে তাঁর যে-কোনো নবপ্রকাশিত গ্রন্থ অবিশ্বাস্য দ্রুততায় নিঃশেষিত হয়ে যায় এবং প্রকাশক যুগপৎ ক্লান্ত ও উল্লসিত হন মুদ্রণের পর মুদ্রণ প্রকাশে। সন্দেহ নেই, ওপার-বাংলা এপার-বাংলা মিলিয়ে তিনি সর্বাধিক পাঠকনন্দিত কথাসাহিত্যিক। তাঁর সাহিত্যসাধনা প্রায় সিকি শতাব্দীর, শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে, কিন্তু তাঁর কল্পনামেধা এখনো অবসন্ন নয়, পূর্ববৎ পূর্ণবেগে সক্রিয়।
হুমায়ূন আহমেদ সেই বিরল প্রতিভার অধীশ ¦র যার জাদুস্পর্শে কথাশিল্পের বিভিন্ন শাখায় যেমন তিনি ফুল ফোটাচ্ছেন, তেমনি তাঁর পাঠকবৃত্তে পাকাপোক্তভাবে জায়গা নিয়ে বসে আছে কিশোরবয়সী ছেলেমেয়েরা। এর কারণ, শিশু-কিশোরসাহিত্য অন্যতম এক সাহিত্যধারা যেখানে কিশোর-কিশোরীদের উপযোগী বিভিন্ন স্বাদের রচনা তিনি ক্রমাগত উপহার দিয়ে যাচ্ছেন। তাঁর লেখা ছোটদের কাহিনীরও কত রকমফের: মুক্তিযুদ্ধে:র পটভূমিকায় রচিত কাহিনী, পশুপ্রাণ-যেমন বিড়াল বা পিঁপড়ে-নিয়ে উপাখ্যান, ভূতের আজগুবি গল্প, অলৌকিক ফ্যান্টাসি, শিশুদৃষ্টির আলোয় দেখা পারিবারিক জীবন।
তাঁর গল্প বলার বিশেষত্ব এখানেই যে তা আমাদের কখনোই ক্লান্ত করে না, উদ্যমহীন করে না, বিমর্ষ বা দুঃখী করলেও অবিশ্বাসী, উন্নাসিক, উত্ত্যক্ত করে না; অনাবিল প্রসন্নতার সিগ্ধ রস সর্বদা জড়িয়ে থাকে তাঁর কাহিনীর শরীরে। তা ছাড়া, সংলাপ, কাহিনীর উপস্থাপনাভঙ্গি ও ঘটনার আকস্মিক মোড়-ফেরা? সেখানে পাঠকের জন্য অপার বিস্ময় তিনি জমা রাখেন। আর, হাস্যোদ্দীপ্ত মজাদার কথোপকথন? সেখানে তিনি রাজা। মুগ্ধ ও হতবাক্ না-হয়ে কারো উপায় থাকে না। আরো লক্ষণীয়, যে-জীবন ও প্রত্যক্ষ বাস্তবতার ছবি তিনি আঁকেন তা আমাদের নিতান্তই চেনা জগৎ অথচ তা আমাদের কতই অজানা সেটা উপলব্ধি করি তাঁর দৃষ্টি অনুসরণ করে কাহিনীর ভিতরে যত প্রবেশ করতে থাকি।
বর্তমান উপণ্যাস-সমগ্র হুমায়ূন আহমেদের সংকলিত উপন্যাসমালার দশম খণ্ড। এতে স্থান পেয়েছে তাঁর শিশু-কিশোরসাহিত্য আটটি কিশোর-উপন্যাস।
প্রতি বৎসর তাঁর সৃজনপ্রতিভা আমাদের সাহিত্য ফুলেফলে ভরে তুলুক। প্রতীক প্রকাশনা সংস্থারও সৌভাগ্য ও আনন্দ যে অন্যান্য খণ্ডের ন্যায় নবতর স্বাদে সমৃদ্ধ এ-খণ্ডটিও হুমায়ূনপ্রেমী পাঠকগোষ্ঠীর করকমলে যথাসময়ে তুলে দিতে পারল।
Page No: 328
ISBN Code: 984-446-043-3
Book Price: Tk.325.00/=
Book Author: Humayun Ahmed