- খেলাধুলা
- ভাষা ও ব্যাকরণ
- ভ্রমণ
- মনোবিজ্ঞান
- মুক্তিযুদ্ধ
- অর্থনীতি
- রম্য
- উপন্যাস
- কোষগ্রন্থ
- আত্মজীবনী
- জোক্স
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- ফটোগ্রাফি
- রোমাঞ্চ
- রবীন্দ্রসাহিত্য
- কিশোর ক্লাসিক
- শিশু ক্লাসিক
- ভিনদেশি রূপকথা প্রতীক পকেট বই
- দর্শন
- ইতিহাস ও সংস্কৃতি
- কবিতা
- আইন আদালত
- বৈজ্ঞানিক কল্পকাহিনী
- চিকিৎসা
- ছোটগল্প
- জীবনী
- জীববিজ্ঞান/ভূগোল
- দিনপঞ্জি
- নাটক
- পরিসংখ্যান
- পাখি
- প্রবন্ধ
- ফোকলোর
- বিজ্ঞান
- বিবিধ
- অনুবাদ গল্প
- লোকসাহিত্য
- গণিত/পাজল/ধাঁধা
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- রচনাসমগ্র
- রহস্য গল্প
- রূপকথা
- কিশোর অ্যাডভেঞ্চার
- রূপকথা
- সংগীত
- রান্না
- কিশোর উপন্যাস
- ইতিহাস
- সংকলন
- কার্টুন
- ঈশপের গল্প
- ছড়া
- জাতকের গল্প
- খেলা
Details:
মিসির আলি অমনিবাস
এই পর্বে রয়েছে * দেবী * নিশীথিনী * নিষাদ * অন্যভুবন * বৃহন্নলা * ভয় * বিপদ * অনীশ * মিসির আলির অমীমাংসিত রহস্য।
মিসির আলি আমাদের কেন আকর্ষণ করে? জবাবটা জিভের ডগায় এসেও আটকে যায়-সহজ মনে হলেও এক কথায় চট করে বলা যায় না।
মিসির আলির শুরু ১৯৮৫ সালে। ‘দেবী’ থেকে ‘যখন নামিবে আঁধার’ সাতাশ বছরের পথপরিক্রমা-মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা মাত্র। এ সময়ের মধ্যে প্যারানর্মাল সাইকোলজির এই শিক্ষক মানুষটিকে বিচিত্র সব ঘটনার মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে।
মনোজগতের জটিল ক্রিয়াকে সরল করে তুলে ধরেছেন, ব্যাখ্যার অতীত বিষয়বস্তুকেও ব্যাখ্যার মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করেছেন। কখনো কখনো তাঁকে বিচরণ করতে হয়েছে সমান্তরাল জীবন (Parallel Life)-এর মধ্য দিয়েও। অতি সাধারণ একজন মানুষের মতো জীবনযাপন করেও তিনি ছিলেন অনন্যসাধারণ, আলোর মধ্যে থেকেও আলো-আঁধারে ঘেরা, দেখা যায় তো যায় না, চেনাও যায় না পুরোপুরি; অনেকটা নিজেকে যেন আড়াল করে রাখা। তবুও আমরা তাঁর জন্য অনুভব করি-এই সংসারেরই একজন তিনি।
মিসির আলির পথপরিক্রমা যেন জীবনানন্দের কবিতা
হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সাতাশ বছরে মিসির আলি আমাদের মনোজগতের অলিগলিতে যাতায়াত করেছেন অনেকবার। কখনো কখনো আবার রহস্যের ঘোলাজলে হারিয়েও গেছেন।
মিসির আলির কাহিনীগুলো কোন ধারার? রহস্য, ডিটেকটিভ না ফ্যান্টাসি? মিসির আলির ভিন্ন মাত্রার অভিযাত্রাকে সম্ভবত ‘মিসির আলি ধারা? নামকরণ করা যায়। যে গভীর মমতায়, মানবিক গুণাবলির সঙ্গে রহস্যময়তাকে মিশেল দেয়া হয়েছে তা বাংলা সাহিত্যে অদ্বিতীয়। এরকম ঘটেনি আর ঘটবেও না। বিদায় মিসির আলি।
মিসির আলি যেন ‘ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন...ফুরায় এ জীবনের লেনদেন...।’
মিসির আলি দীর্ঘজীবী হোক।
Page No: 526
ISBN Code: 978-984-8794-95-1
Book Price: Tk.475.00/=
Book Author: Humayun Ahmed