গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
তোমাদের জন্য রূপকথা
Details:

একদিন দুপুরে বাসায় ফিরে শুনি আমার বড় মেয়ে নোভা নিখোঁজ। ঘণ্টা দুই ধরে  তাকে না-কি কোথাও পাওয়া যাচ্ছে না। মেয়ের মা খুব নার্ভাস ধরনের, সে যখন কেঁদে ফেলার চেষ্টা করছে তখন নোভাকে ভাঁড়ার ঘরের চৌকির নিচে আবিষ্কার করা হল। সে গভীর মনোযোগে এমন একটি বই পড়ছে, যা তার পড়ার কথা নয়। মেয়ের মা রাগী গলায় বলল, ‘এই বই তুমি কেন পড়ছ?’ এটা বড়দের একটা বাজে বই।’ [জনান্তিকে বলে রাখি যে বই সম্পর্কে বলা যাচ্ছে, সেটা আমারই লেখা একটা ভূত-প্রেত বিষয়ক বই।]
মায়ের কঠিন শাসনে মেয়ে ফোঁপাতে-ফোঁপাতে বলল, ‘বাবা এই সব বাজে বই না লিখলেই পারে। আমাদের জন্যে লিখলেই পারে।’ তখন ঠিক করলাম বাচ্চাদের জন্যে রূপকথা জাতীয় কিছু গল্প লিখব। আর পরে তোমাদের জন্য রূপকথা গ্রন্থটি লিখলাম।
 


Page No: 64
ISBN Code: 978-984-8794-99-9
Book Price: Tk.100.00/=
Book Author: Humayun Ahmed

Rating: