গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
হারকিউলিস
Details:

‘ওর কথায় কান দেবেন না’, প্রথম নারী হিসহিস করে বলল। ‘ও আপনার জীবনের সমস্ত আনন্দ ডাকাতি করে নিয়ে যাবে!’ ‘ওর সঙ্গে গেলে আনন্দে গা ভাসাতে পারবেন আপনি, হারকিউলিস, কিন্তু আনন্দ এক সময় একঘেয়ে হয়ে উঠবে আর জীবনটা হয়ে দাঁড়াবে অর্থহীন। মঙ্গলের পক্ষে থেকে, অমঙ্গলের বিরুদ্ধে লড়াই করে, দুনিয়ার বুকে অমর হয়ে থাকার জন্যে আপনার জন্ম হয়েছে। আমি মিনতি করছি, হারকিউলিস, অত্যাচারীরর বিরুদ্ধে কিছু করুন, দুর্বলদের সহায় হোন! এটুকুই আমার বলার কথা, তারপর আপনার ইচ্ছা।’ ‘আমি তোমার সঙ্গে যাব, তোমার দেখানো পথে হাঁটব’, সিদ্ধান্ত নিলেন হারকিউলিস। কথাটা তিনি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দুই নারী চোখের পলকে বাতাসে মিলিয়ে গেল।


Page No: 120
ISBN Code: 978-984-8795-37-8
Book Price: Tk.170.00/=
Book Author: Sheikh Abdul Hakim

Rating: