গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
সায়েন্স ফিকশানসমগ্র ৪
Details:

এতদিনে বলা যায়, নিশ্চিতভাবেই এ-কথা সর্বজনমান্যতা পেয়েছে যে এদেশে মুহম্মদ জাফর ইকবাল সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক কল্পকাহিনী-লেখক। ছোট করে বললে, কল্পবিজ্ঞানের লেখক। ‘কপোট্রনিক সুখদুঃখ’, তাঁর প্রথম কল্পবিজ্ঞান-গ্রন্থ, বেরিয়েছিল সে তো আজকে নয়। তারপর থেকে এ পর্যন্ত ৩০টিরও বেশি শিরোনামে এ-জাতীয় নানা বই প্রকাশিত হয়েছে বছরের পর বছর। তাঁর জনপ্রিয়তা তরুণ পাঠকসমাজে ঈর্ষণীয়।
মুহম্মদ জাফর ইকবালের কল্পকাহিনী এক রকমের নয়। গ্রহান্তরের কল্পনাপ্রসূত বাস্তবতা তিনি যেমন আঁকেন, তেমনি জিনেটিক্স বিজ্ঞানের জ্ঞানকেও কাজে লাগান-‘বেজি’ গল্পে তার অসামন্য প্রমাণ। মানুষ মহাবিশ্বেরই অংশ, অথচ মহাবিশ্বকে সে এখনো তেমন ভালোভাবে জানে না। এই জানার উৎকাক্সক্ষাকে উস্কে দিয়ে লেখক আমাদেরকেও ভাবান। তাঁর কল্পজগতের অধিবাসী আমাদেরই ন্যায়, ‘পার্থিব’ মানুষ’ যদিও অন্য কোথাও অন্য কোনো পৃথিবীতে আমাদেরই আশা-বেদনা-ভালবাসা বুকে নিয়ে তাদের বসবাস।
মুহম্মদ জাফর ইকবালের অসামান্যতা এখানেই যে, বিজ্ঞান-কবিকল্পনা-ফ্যান্টাসি ইত্যাদির আলকেমিতে কয়েক ফোঁটা হৃদয়রস সব সময়েই তিনি মিশিয়ে দেন এবং তার ফলে সকল কিছু এমন মানবীয়, হার্দ্য ও স্বপ্নভারাতুর হয়ে ওঠে যে কল কল্পকাহিনীর অদ্ভুতত্ব ছাড়িয়ে বহুদূর চলে যায়।
বর্তমান সংকলনে গ্রন্থভুক্ত আটটি বইয়ের অভিজ্ঞতা পাঠককে সে-কথাই বলবে।


Page No: 632
ISBN Code: 984-446-095-6
Book Price: Tk.625.00/=
Book Author: Muhammad Zafar Iqbal

Rating: