- খেলাধুলা
- ভাষা ও ব্যাকরণ
- ভ্রমণ
- মনোবিজ্ঞান
- মুক্তিযুদ্ধ
- অর্থনীতি
- রম্য
- উপন্যাস
- কোষগ্রন্থ
- আত্মজীবনী
- জোক্স
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- ফটোগ্রাফি
- রোমাঞ্চ
- রবীন্দ্রসাহিত্য
- কিশোর ক্লাসিক
- শিশু ক্লাসিক
- ভিনদেশি রূপকথা প্রতীক পকেট বই
- দর্শন
- ইতিহাস ও সংস্কৃতি
- কবিতা
- আইন আদালত
- বৈজ্ঞানিক কল্পকাহিনী
- চিকিৎসা
- ছোটগল্প
- জীবনী
- জীববিজ্ঞান/ভূগোল
- দিনপঞ্জি
- নাটক
- পরিসংখ্যান
- পাখি
- প্রবন্ধ
- ফোকলোর
- বিজ্ঞান
- বিবিধ
- অনুবাদ গল্প
- লোকসাহিত্য
- গণিত/পাজল/ধাঁধা
- প্রত্নতত্ত্ব/স্থাপত্য
- রচনাসমগ্র
- রহস্য গল্প
- রূপকথা
- কিশোর অ্যাডভেঞ্চার
- রূপকথা
- সংগীত
- রান্না
- কিশোর উপন্যাস
- ইতিহাস
- সংকলন
- কার্টুন
- ঈশপের গল্প
- ছড়া
- জাতকের গল্প
- খেলা
Details: জাফর ইকবালের লেখনীর সঙ্গে আমাদের পরিচয় বেশ দীর্ঘ হলেও বর্তমান গ্রন্থটিকে বিশেষ শ্রেণীভুক্ত করতে সমালোচকদের বোধহয় একটু ভাবনাক্রান্ত হতে হবে। লেখক তাঁর জীবনের, বিশেষত তরুণ বয়সের নানান টুকরো টুকরো কাহিনীর সন্নিবেশ ঘটিয়েছেন, তাতে বইটি আবশ্যিকভাবেই একটা আত্মজৈবনিক চরিত্র অর্জন করে। লেখক তাঁর জীবনের একটা কালসীমার মধ্যে নিজের মতো করে কিছু ঘটনা, কাহিনী ও অভিজ্ঞতা নির্বাচন করেছেন। সহজ-সাবলীল গদ্যে ওইসব কাহিনীর এমন নির্যাস তিনি পরিবেশন করেছেন যার মাধ্যমে পাঠক প্রধানত লঘু রসের স্বাদ পেলেও তার আড়াল থেকে খুঁজে পেতে পারেন এক অন্তর্নিহিত জীবনকথা। লেখকের প্রথম গল্প প্রকাশের আনন্দের সমভাগী হয়ে যাই আমরা, আবার জাফর ইকবাল যে ‘বিচ্ছু’ নামে কার্টুন আঁকতেন এবং সমাজ-পরিবর্তনের ডাক দেওয়া কিছু চেনা মানুষের কাছ থেকে সামান্য সম্মানী আদায় করতে তাঁকে যে গ্লানির ভেতর দিয়ে যেতে হয়েছে, তা পড়তে গিয়ে, আত্মজীবনীর ধারায় আমরা এক তরুণ লেখককে যেমন, তেমনি তাঁর সমকালকে চিনে নিতে পারি। এই বইয়ের নানান ঘটনা থেকে এক উদ্দীপ্ত ও বুদ্ধিপটু তরুণকে আবিষ্কার করতে পারি, খেয়ালি সেই তরুণের সৃজনশীলতার পথ হাঁটাও বুঝে নিতে পারি। নানান রসিকতার ছোট ছোট গল্প আছে এই গ্রন্থে, তাতে আমরা মাঝে মাঝে সরস কৌতুকে উচ্ছ্বসিত হয়ে উঠি, কিন্তু আবার চিনে নিতে পারি জীবনসংগ্রামে ব্যাপৃত এক তরুণকে। ঠিক দারিদ্র্য নয় যদি-বা, কিন্তু আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করছে ওই তরুণ হাসিমুখে। আকাশছোঁয়া দামের জন্য যে আসবাবপত্র কিনতে না পেরে, কিনে আনে কাঠ আর কাঠমিস্ত্রির যন্ত্রপাতি। নিজেই বানিয়ে নেবেন প্রয়োজনীয় আসবাব। স্মৃতি খুঁড়ে বার করেছেন, এঁকেছেন চমৎকার সব চরিত্র, যাদের মানিয়ে যায় যে কোনো জীবনঘনিষ্ঠ কাহিনীতে। দেখতে পাই লেখক নিজেই পাকিস্তানি হানাদারদের গুলিতে নিহত পিতার লাশ তুলছেন মাটি খুঁড়ে। এই আত্মজীবনীতে বেশিটা জায়গা জুড়ে রয়েছে তাঁর বন্ধু-সহপাঠীরা। কিন্তু তা সত্ত্বেও লেখকের শিক্ষার্থী-জীবনের ইতিকথা আমাদের কাছে শুধু সামাজিক উপাদান হিসেবে ধরা দেয় না, কথকের বর্ণনার ভঙ্গির ভেতর দিয়ে তা অনবদ্য সাহিত্য হয়ে ওঠে।
Page No: 96
ISBN Code: 984-446-105-7
Book Price: Tk.175.00/=
Book Author: Muhammad Zafar Iqbal