গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
অপারেশন জ্যাকপট
Details:

মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে কিশোর উপন্যাস লেখার কথা ভাবছিলাম। ‘অপারেশন জ্যাকপটে’র নাম প্রথম জানতে পারলাম মেজর রফিকুল ইসলামের ‘এ টেল অব মিলিয়নস’ গ্রন্থ পড়ে। এ বইতে ঘটনার খবু সংক্ষিপ্ত বিবরণ দেয়া আছে। নদীর দেশ বাংলাদেশের নদীপথে গেরিলা আক্রমণের চমকপ্রদ এই ঘটনার কিঞ্চিৎ আভাস দিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসে। মন ভরলো না। কিশোর, কৈশোরোত্তীর্ণ তরুণ, যুবকেরা অভিনব উপায়ে ধ্বংস করেছে শত্রুর জাহাজ, নৌপথে সৃষ্টি করেছে দুর্ভেদ্য প্রতিরোধ-থ্রিলারের চেয়েও রোমাঞ্চকর এক গৌরবগাথা। অনুসন্ধান করতে গিয়ে দেখলাম কোথাও পুরো ঘটনার গ্রন্থিত তথ্য নেই। এ সময়েই আলাপ হলো আব্দুর রহিমের সাথে। একজন মুক্তিযোদ্ধা। রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসের সাধারণ একজন মুয়াজ্জিন। ঘরের কাছে একজন মুক্তিযোদ্ধা নীরবে স্বীকৃতিবিহীন জীবন যাপন করেছেন। তিনিও এই নৌ অপারেশনের একজন কমা-ো ছিলেন। তখন মনে হলো ঘরের কাছের মুক্তিযোদ্ধাদের গল্প নিয়েই কাজ শুরু করি। তারপর দীর্ঘদিন ধরে এই অপারেশনের কমা-ার, কমা-োদের সাথে আলাপ করে যে তথ্য পেলাম তার ওপর ভিত্তি করেই রচিত হয়েছে এই গ্রন্থটি।


Page No: 80
ISBN Code: 978-984-8795-88-0
Book Price: Tk.100.00/=
Book Author: Sejan Mahmud

Rating: