গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
আকাশজোড়া মেঘ
Details:

ছাপান্ন মিনিট পার হল।
ফিরোজ বসে আছে। কারো কোনো খোঁজ নেই। ঘুমন্ত রাজপুরী মতো অবস্থা। কোনো শব্দটব্দও  পাওয়া যাচ্ছে না, যা থেকে ধারণা করা যায় এ-বাড়িতে জীবিত লোকজন আছে। সে যে এসেছে, এ-খবরটি ছাপ্পান্ন মিনিট আগে পাঠানো হয়েছে। বেঁটেখাটো এক জন মহিলা বলে গেল-আফা আসতাছে। ব্যস, এই পর্যন্তই। ফিরোজ অবশ্যই আশা করে না যে, সে আসামাত্র চারদিকে ছোটাছুটি পড়ে যাবে। বাড়ির কর্তা স্বয়ং নেমে আসবেন এবং ‘এনাকে চা দিতে এত দেরি হচ্ছে কেন?’ বলে চেঁচামেচি শুরু করবেন। তবে এক ঘণ্টা শুধুশুধু বসে থাকতে হবে, এটাও আশা করে না। সময় এখনো এত সস্তা হয়নি।
‘আপনি কি আমাকে ডাকছিলেন?’
পর্দা ধরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ফিরোজ মনে-মনে একটি দীর্ঘনিঃশ্বাস ফেলল। চমৎকার মেয়েগুলি সব এমন-এমন জায়গায় থাকে যে, ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয় এবং মনে-মনে বলতে হয়-আহা, এরা কী সুখেই না আছে!
 


Page No: 104
ISBN Code: 978-984-8794-83-8
Book Price: Tk.150.00/=
Book Author: Humayun Ahmed

Rating: