গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
কুহক
Details:

ঘরের বাইরে বড়ো বড়ো করে লেখা--“রুগীদের বিশ্রামকক্ষ। নীরবতা কাম্য”। দশ ফুট বাই দশ ফুট বর্গাকৃতি ঘর। বেতের এবং প্লাস্টিকের চেয়ারে ঠাসাঠাসি। কাঠের একটা টেবিলে পুরনো ছেঁড়া কিছু সিনেমা পত্রিকা। তের-চৌদ্দ জন রুগী বসে আছে, সবাই নিঃশব্দ, শুধু এক জন গোঙানির মতো শব্দ করছে, বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছে।
এ্যাসিস্টেন্ট জাতীয় এক লোক বিরক্ত গলায় বলল, ‘চুপ করে থাকেন না ভাই। কুঁ কুঁ করছেন কেন? কুঁ কুঁ করলে ব্যথা কমবে?’
রুগী কাতর গলায় বলল, ‘একটু তাড়াতাড়ি করেন।’
‘এর চেয়ে তাড়াতাড়ি হবে না। পছন্দ হলে থাকেন। পছন্দ না হলে চলে যান।’


Page No: 68
ISBN Code: 978-984-8795-78-1
Book Price: Tk.100.00/=
Book Author: Humayun Ahmed

Rating: