গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
অঙ্ক নিয়ে স্যামলয়েডের ধাঁধা
Details:

ছোটবেলা থেকেই আমরা ‘পাজ্ল’ বা ধাঁধা-র সাথে পরিচিত। কিন্তু এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে এটা ঠিক, যে সমস্ত সমস্যা মেধা-যুক্তি-বুদ্ধির মাধ্যমে সমাধান করা হয় তাকে বলা হয় ধাঁধা।
আঠার শতকের সত্তর দশকের কথা। নিউ জার্সির এলিজাবেথে উদ্বোধন হল একটি প্রেস। এই প্রেসে ছাপানো হত নতুন নতুন ধাঁধা। এই ধাঁধাগুলোর জনক হলেন স্যামুয়েল লয়েড। আলোচ্য বইটিতে তাঁর ৮৪টি ধাঁধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৮৪১ সালের ৩০ জানুয়ারি ফিলাডেলফিয়ায় স্যামুয়েল লয়েডের জন্ম। তিনি ছিলেন আমেরিকার সর্বকালের সেরা ধাঁধাবিদ।
দশ বছর বয়সেই তিনি দাবা খেলায় বিজ্ঞ হয়ে ওঠেন। কয়েক বছরের মধ্যে দেশের শ্রেষ্ঠ দাবার ধাঁধা রচনাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৮৬৭ সালে প্যারিসে এক টুর্নামেন্টে তাঁর প্রতিদ্বন্দ্বীকে আগেই ঘোষণা দেন যে, তিনি আট চালে পরাজিত করবেন। কীভাবে তা সম্ভব? এটা জানতে চাইলে স্যাম লয়েড তাঁর পরিকল্পনার কথা বলেন। তা শুনে তাঁর প্রতিদ্বন্দ্বী না খেলেই পরাজয় স্বীকার করে নেন।
স্যাম লয়েড তাঁর সারা জীবনে একটিমাত্র বই লেখেন। বইটার নাম ‘চেজ স্ট্রাটেজি’। ১৮৭৮ সালে নিউ জার্সির এলিজাবেথে তাঁর নিজের প্রেসে বইটি ছাপা হয়। ১৯১১ সালের ১০ এপ্রিল বিখ্যাত ধাঁধাবিদ স্যামুয়েল লয়েড মারা যান।
 


Page No: 104
ISBN Code: 984-446-060-3
Book Price: Tk.100.00/=
Book Author: Hasan Khurshid Rumi

Rating: