গ্রন্থাদির তালিকা
লগইন
User Email :
Password :
 
লেথকদের তালিকা
মাক্সিম গোর্কির 'মা'
Details:

বিশ শতকে গোটা দুনিয়ায় সাড়া-জাগানো উপন্যাস মাক্সিম গোর্কির ‘মা’। ইতিহাসের ঝড়ো অভিযাত্রায় বিপ্লবী জনগণের সংগ্রাম এ উপন্যাসের বিষয়বস্তু। বিশ্বসাহিত্যে তা রূপায়িত হয়েছে এই প্রথম। বিশ্বের অন্তত ১২৭টি ভাষায় অনূদিত এ উপন্যাস জয় করেছে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়। এ উপন্যাসের কাহিনী নিয়ে তৈরি হয়েছে অসাধারণ নাটক, চলচ্চিত্র ও অপেরা।
গোর্কির এই বিশ্বখ্যাত উপন্যাস নিয়ে বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ আলোচনা-গ্রন্থ লিখেছেন ডক্টর মাহবুবুল হক। তাঁর এই বইয়ে রয়েছে গোর্কির জীবন ও সাহিত্যের পরিচয়, রয়েছে ‘মা’ উপন্যাসের বিস্তৃত মূল্যায়ন এবং সেই সঙ্গে রয়েছে এ উপন্যাস নিয়ে পাঠক-সমালোচকের নানা জিজ্ঞাসার উত্তর।


Page No: 94
ISBN Code: 984-446-088-3
Book Price: Tk.75.00/=
Book Author: Mahbubul Haque

Rating: